ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৩ আশ্বিন ১৪৩৩, ০৫ রবিউস সানি ১৪৪৮

ঢাকায় যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৫০, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর

ছবি: ঢাকা এক্সপ্রেস

জার্মানি যাওয়ার পথে ঢাকায় এক ঘণ্টার বেশি সময় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আজ শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নির্ধারিত যাত্রাবিরতি শেষে বিশেষ ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়বেন শেরিং তোবগে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন