ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

ইয়ানবু বন্দরের নিরাপত্তায় সৌদিতে সেনা পাঠাবে ফ্রান্স

প্রকাশ: ১৪:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইয়ানবু বন্দরের নিরাপত্তায় সৌদিতে সেনা পাঠাবে ফ্রান্স

ছবি : সংগৃহীত

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবু বন্দরের নিরাপত্তায় সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স২-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।

লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়ানবু বন্দরটি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে বন্দরটি। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এটি সৌদি তেলের বিকল্প রপ্তানি পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ম্যাক্রোঁ বলেন, বন্দরটির নিরাপত্তায় সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে। কোনো সংঘাতে জড়াতে নয়, স্থাপনাটি সুরক্ষিত রাখতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ফরাসি ভূখণ্ডে রাশিয়ার সম্ভাব্য ড্রোন হামলা নিয়ে সতর্ক করেন ম্যাক্রোঁ। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ফ্রান্সকে এমন হামলার বিষয়ে সতর্ক করেছে—এমন প্রতিবেদন তিনি অস্বীকার করেন।

ম্যাক্রোঁর দাবি, ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ড্রোন ও সাইবার হামলা থেকে সুরক্ষায় পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি।

তবে ইউরোপীয় দেশগুলোর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে রাশিয়া। মস্কোর ভাষ্য, এসব অভিযোগ রাশিয়াবিরোধী উন্মাদনার ফল।

আরও পড়ুন