ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির উপজেলা নেতা বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির উপজেলা নেতা বহিষ্কার

ছবি: ঢাকা এক্সপ্রেস

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা এনসিপির দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে এনসিপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বহিষ্কৃত খলিলুর রহমানের সঙ্গে সব ধরনের সাংগঠনিক যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই ধরনের কর্মকাণ্ডে যাতে আর কোনো নেতাকর্মী জড়িত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন