ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩, ০৯ রবিউস সানি ১৪৪৮

রাঙ্গামাটিতে এসিপির মিট দ্য প্রেস

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে এসিপির মিট দ্য প্রেস

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির মিট দ্য প্রেস হয়েছে। এতে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন দলটির নেতারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে দলের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব শহিদুল ইসলাম খানের সঞ্চালনায় এবং জেলা আহ্বায়ক প্রিয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম ও তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা বলেন, সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরা হবে। পাশাপাশি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের কমিটি গঠন করা হবে বলেও জানান তারা।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণাও দেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

মিট দ্য প্রেসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের নেতারা। এ সময় দলের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার কথা জানান তারা।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির রাঙ্গামাটি জেলা আহ্বায়ক প্রিয় চাকমা, সদস্যসচিব শহিদুল ইসলাম খানসহ দলের অন্যান্য নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন