শিরোনাম
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৫:০১, ১৮ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২টি বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সহকারী অধ্যাপক পদে একজন এবং প্রভাষক পদে ১৭ জনসহ মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেসব বিভাগে নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দুইজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুইজন, লোকপ্রশাসন বিভাগে দুইজন (একজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক), সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে দুইজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে একজন, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে দুইজন এবং ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া মার্কেটিং বিভাগে দুইজন, ল' অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে একজন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে একজন, ফার্মেসি বিভাগে একজন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
বেতন ও গ্রেড
প্রভাষক পদে নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকার পরিবর্তে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯) এবং সহকারী অধ্যাপক পদে ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬) নির্ধারণ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। আবেদন ফরম অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
ব্যাংক থেকে ফরম সংগ্রহ করলে আবেদন ফি ১ হাজার টাকা এবং অনলাইনে ফরম সংগ্রহ করলে ১ হাজার ১০০ টাকা জমা দিতে হবে।
আবেদনপত্র রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পাঠাতে হবে। আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই