ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: এসআরবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:০৭, ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: এসআরবি

ছবি: ঢাকা এক্সপ্রেস

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি এসআরবির ৬ ও ১০ নম্বর ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী সেখানে দায়িত্ব পালন করছে। দিনরাত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তাঁরা।

ইন্তেখাব চৌধুরী বলেন, কেউ নাশকতা বা সহিংসতার চেষ্টা করলে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ সব ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন