ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে পোশাক শ্রমিকদের বর্ধিত বেতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১৩, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৭, ১৭ নভেম্বর ২০২৬

১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে পোশাক শ্রমিকদের বর্ধিত বেতন

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঘোষণা যেদিনই আসুক, আগামী ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকেরা বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পোশাক খাতের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, আইন অনুযায়ী নতুন মজুরি নির্ধারণে বোর্ডকে ছয় মাস সময় দেওয়া হলেও চলমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নিতে চায় বোর্ড।

তিনি জানান, নতুন মজুরি নির্ধারণের আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে শ্রমিকদের জীবনযাত্রার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। মালিক ও শ্রমিক উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় নিয়েই মজুরি নির্ধারণ করা হবে।

মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং বোর্ডের এক সদস্য অসুস্থ থাকায় সভা সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ বা চাপ নেই। তবে সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন