ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

নাহিদকে নিরাপত্তা দিতে না পারলে লন্ডনে আমন্ত্রণ কেন: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৪, ১৭ নভেম্বর ২০২৬

নাহিদকে নিরাপত্তা দিতে না পারলে লন্ডনে আমন্ত্রণ কেন: রাশেদ খান

ছবি: ঢাকা এক্সপ্রেস

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নাহিদকে নিরাপত্তা দিতে না পারলে কেন আমন্ত্রণ জানিয়ে লন্ডনে নেওয়া হলো, এমন প্রশ্নও তুলেছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, ‘দেশের ভেতরে গোপালগঞ্জের ঘটনার জন্য জামায়াত ও এনসিপি যেভাবে বিএনপি সরকারকে দোষারোপ করেছিল, লন্ডনের এই ঘটনার জন্য তারা কাকে দায়ী করবে? এখানেও তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজবে কি না।’

এ সময় আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগের হুমকির বিরুদ্ধে থানায় জিডি করলে হবে না। প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

নাহিদ ইসলামের ওপর হামলার পরও এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে কোনো মিছিল বের করা হয়নি কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

এ ছাড়া শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন রাশেদ খান।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন