ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৬, ১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি পুলিশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে কিংবা কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, কামাল উদ্দিনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত কামাল উদ্দিন। নিজের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। এসব ভিডিওতে আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে পরিচিতি পেয়েছেন কামাল উদ্দিন। নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ বলেও দাবি করেন তিনি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন