শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:২২, ১৪ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে কানাডা। ২০২৭ সালের নিরাপদ ভ্রমণ গন্তব্যের তালিকায় গত বছরের পঞ্চম অবস্থান থেকে উঠে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দেশটি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন বিশ্বের নিরাপদ ভ্রমণ গন্তব্যের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। মার্কিন পর্যটকদের অভিজ্ঞতা, ধারণা ও নিরাপত্তাবোধের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।
এবার তালিকাটির দশম সংস্করণ প্রকাশ করা হয়েছে। এতে পর্যটকদের ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি নারী, সংখ্যালঘু ও এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মানুষের প্রতি আচরণ এবং সংশ্লিষ্ট দেশের ভূরাজনৈতিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তালিকায় কানাডা নারী, সংখ্যালঘু ও এলজিবিটিকিউআইএ+ পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। এসব বিষয় বিবেচনায় দেশটি গত বছরের তুলনায় ১৪ ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছে।
শীর্ষ তিন দেশের পর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আইসল্যান্ড এবং পঞ্চম স্থানে জাপান। এ ছাড়া ইউরোপের কয়েকটি দেশও নিরাপদ ভ্রমণ গন্তব্য হিসেবে ভালো অবস্থান অর্জন করেছে।
ভ্রমণের জন্য বিশ্বের শীর্ষ ১৫ নিরাপদ দেশ
বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশনের ২০২৭ সালের তালিকা অনুযায়ী, নিরাপদ ভ্রমণ গন্তব্যের শীর্ষ ১৫ দেশ হলো—
১. কানাডা
২. নিউজিল্যান্ড
৩. অস্ট্রেলিয়া
৪. আইসল্যান্ড
৫. জাপান
৬. অস্ট্রিয়া
৭. আয়ারল্যান্ড
৮. নেদারল্যান্ডস
৯. ডেনমার্ক
১০. পর্তুগাল
১১. নরওয়ে
১২. সুইজারল্যান্ড
১৩. ইতালি
১৪. স্পেন
১৫. জার্মানি।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই