ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নতুন বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:০৭, ১৪ নভেম্বর ২০২৬

ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নতুন বিধিনিষেধ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি প্রক্টর অফিসের দেওয়া নিরাপত্তা স্টিকার ছাড়া মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী ও অনলাইন শপিংয়ের যানবাহনসহ সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

অন্যদিকে, আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ নভেম্বরের পর প্রক্টর অফিসের দেওয়া নিরাপত্তা স্টিকার ছাড়া ক্যাম্পাসে কোনো মোটরসাইকেল প্রবেশ ও চলাচল করতে পারবে না।

এ জন্য মোটরসাইকেল ব্যবহারকারী আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রক্টরের কাছে আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট অফিসপ্রধানের সুপারিশ জমা দিতে হবে।

এ ছাড়া আবেদনের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন