শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৫২, ১৪ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হবে। ভবনটির ঠিকানা ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহ্বান করা এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি একজন জেলা ও দায়রা জজ।
বোর্ডের নোটিশে বলা হয়েছে, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ।
এ ছাড়া শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও সভায় আলোচনা হবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই