শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৭, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৬, ১৪ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারই প্রথম তালিকাটির রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হলেন তিনি। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম বার্ষিক সংস্করণে তারেক রহমানের নাম রয়েছে।
প্রকাশিত তালিকায় তারেক রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।
এবারের তালিকায় তারেক রহমান ছাড়াও বাংলাদেশের আরও দুজন নারী স্থান পেয়েছেন। তারা হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা।
সামাজিক বিষয়াবলি বিভাগে স্থান পাওয়া ড. হামিদা হোসেন মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি।
অন্যদিকে, রাজিয়া সুলতানা একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট এবং শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের জন্য আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত তিনি।
এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তার নাম নেই।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়। এতে মোট ৫০০ জনের নাম থাকলেও কেবল শীর্ষ ৫০ ব্যক্তিকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
প
ঢাকা এক্সপ্রেস/এসআই