শিরোনাম
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৪:০৩, ১৪ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
দেশের জাতীয় দৈনিক বণিক বার্তা বাংলা ও ইংরেজি বিভাগে সাংবাদিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিনটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি পদে জনবল নেওয়া হবে। পদগুলো হলো—
১. সাব-এডিটর (ইংরেজি)
২. সাব-এডিটর (বাংলা)
৩. রিপোর্টার
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট পদে যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন।
বেতন ও সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৬।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই