ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

সিএজিতে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৪৮, ৮ নভেম্বর ২০২৬

সিএজিতে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

ফাইল ছবি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি)। প্রতিষ্ঠানটিতে ১৬ থেকে ২০তম গ্রেডের চার ক্যাটাগরির পদে মোট ৩৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও নিয়োগসংখ্যা

১. জুনিয়র অডিটর

পদসংখ্যা: ৭০টি

গ্রেড: ১৬

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

২. কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৬২টি

গ্রেড: ১৬

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

৩. ড্রাইভার

পদসংখ্যা: ৬টি

গ্রেড: ১৬

যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সসহ গাড়ি চালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

৪. অফিস সহায়ক

পদসংখ্যা: ২০৯টি

গ্রেড: ২০

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

বয়সসীমা

১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

প্রথম ও তৃতীয় পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং চতুর্থ পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা সিএজির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের ওয়েবসাইট: https://cag.teletalk.com.bd/

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন