শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫১, ৬ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ‘অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড এমআইএস বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার
বিভাগ: সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড এমআইএস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: ঢাকা। প্রার্থীকে ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে।
আবেদনের সময়সীমা
ব্যাংকটির এ নিয়োগে আবেদন শুরু হয়েছে ৫ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই