শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:২৫, ১৯ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
ডিজিটাল বিভাগে ঢাকা সিটি রিপোর্টার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান। এ পদে আবেদন করতে প্রার্থীর কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। পদসংখ্যা নির্ধারিত নয়।
যোগ্যতা ও দক্ষতা
প্রার্থীর শুদ্ধ বাংলা উচ্চারণ, সাবলীল ও স্মার্ট বাচনভঙ্গি থাকতে হবে। পাশাপাশি লাইভ রিপোর্টিংয়ের অভিজ্ঞতা এবং দ্রুত মানসম্মত ও স্বচ্ছ ভিডিও ফুটেজ পাঠানোর দক্ষতা থাকতে হবে।
এ ছাড়া স্টোরিটেলিং, সংবাদ প্রতিবেদন তৈরি এবং ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে।
চাকরির ধরন ও বেতন
চাকরিটি পূর্ণকালীন। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: [email protected]।
আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই ‘ঢাকা সিটি রিপোর্টার’ পদটির নাম উল্লেখ করতে হবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই