শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:৫৬, ৬ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বাংলা ও ইংরেজি ভাষায় সংবাদ উপস্থাপনার জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ছবিযুক্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা, ভাষা ও যোগাযোগের তথ্য উল্লেখ করতে হবে।
আবেদন করা যাবে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠাতে হবে উপমহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর ভবন, রামপুরা, ঢাকা-১২১৯ ঠিকানায়।
এ ছাড়া ই-মেইলে [email protected] অথবা হোয়াটসঅ্যাপে ০১৩৩২১২৫১৩৮ নম্বরে ছবিযুক্ত জীবনবৃত্তান্ত পাঠানো যাবে।
সংবাদ উপস্থাপনার জন্য সাবলীল বাচনভঙ্গি, স্পষ্ট উচ্চারণ ও উপস্থাপনা দক্ষতা থাকা প্রার্থীরা এই বাছাইপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই