শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৪, ২৪ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
লাল শাড়িতে বধূর সাজে ভক্তদের নজর কাড়ার পর এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কালো পোশাক ও লেদারের জ্যাকেটে পশ্চিমা ফ্যাশনের নতুন লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। কালো স্লিভলেস বডিকন পোশাক, লেদারের জ্যাকেট, খোলা চুল ও ক্যাট-আই সানগ্লাসে দেখা যায় তাকে।
অভিনেত্রী জানিয়েছেন, জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ থেকে অনুপ্রাণিত হয়ে এই সাজ বেছে নিয়েছেন তিনি। ছবিগুলোর সঙ্গে যুক্ত করেছেন গেমটির গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’।
মেহজাবীনের নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার ফ্যাশনের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ পোশাক নিয়ে কটাক্ষ করেছেন। কয়েকজন তার সাজের সঙ্গে অভিনেত্রী হানিয়া আমিরের লুকের তুলনাও করেছেন। তবে এসব মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানাননি মেহজাবীন।
এদিকে, অভিনয়ে বড় পর্দায় বেশি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি স্বামী আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রোম্যান্টিক গল্পের সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই