ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ব্র্যাকে জোনাল ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

চাকরি ডেস্ক

প্রকাশ: ১৩:৩৯, ২৪ নভেম্বর ২০২৬

ব্র্যাকে জোনাল ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

ফাইল ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামে জোনাল ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। গত ২৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে নিয়োগের বিস্তারিত
- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
- পদের নাম: জোনাল ম্যানেজার
- বিভাগ: স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
- অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর
- অন্যান্য যোগ্যতা: কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন ও মাঠপর্যায়ের কার্যক্রম ব্যবস্থাপনায় দক্ষতা।
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন