শিরোনাম
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৩:৪৯, ২২ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইন্টার্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ পাবেন একজন প্রার্থী। নির্বাচিত ইন্টার্নকে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
ইন্টার্নশিপের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
ইন্টার্নশিপের বিষয়: অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
মেয়াদ: তিন মাস।
আসনসংখ্যা: ১টি।
ভাতা: মাসিক ১০ হাজার টাকা।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
আবেদনকারীদের স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে থাকতে হবে। একজন প্রার্থী জীবনে একবারই এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন। অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে হবে।
ইন্টার্নশিপের শর্তাবলি
নির্বাচিত প্রার্থীকে ঘোষণাপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। মন্ত্রণালয় বা অধিদপ্তর নির্ধারিত সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। মাসিক ভাতা পেতে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মসম্পাদনের প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
ইন্টার্নশিপ চলাকালে প্রার্থীকে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকার প্রত্যয়ন দেওয়া হবে না। তবে সফলভাবে ইন্টার্নশিপ শেষ করলে সনদ দেওয়া হবে। এ সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো ধরনের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে না। পাশাপাশি ইন্টার্নশিপ শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বা এর অধীন কোনো দপ্তর-সংস্থাসহ অন্য সরকারি প্রতিষ্ঠানে চাকরির দাবিও করা যাবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি জমা দিতে হবে।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা—
চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বিআরটিএ ভবন (ষষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২।
আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বিস্তারিত তথ্য ও আবেদন ফরম ডাউনলোড করতে বিআরটিএর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই