শিরোনাম
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৪:০৭, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৭, ১৭ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকটি এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট-এফএডি পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে আবেদন শুরু হয়েছে ১৬ নভেম্বর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট-এফএডি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা অন্য যেকোনো বিষয়ে বিবিএ/এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
অন্যান্য যোগ্যতা: যেকোনো ব্যাংকের এমআইএস বিভাগে কাজের দক্ষতা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই