শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:৩৯, ১৭ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
গাজীপুরের ভোগড়া বাইপাসে শ্রমিকদের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুরে শ্রমিকদের আন্দোলনের খবর সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মঙ্গলবার সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসাই সড়ক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিক মামুন হোসাইন গুরুতর আহত হন।
ঢাকা এক্সপ্রেস/এসআই