শিরোনাম
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৫:৩৭, ১২ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেবে। গত ১১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ: ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা এমকম/এমবিএ।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৭ বছর।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসের (এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট) কাজে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা প্রয়োজন। এভিয়েশন শিল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২৫ থেকে ৩৮ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি টি/এ, বিমা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা ও দুপুরের খাবারের সুবিধা পাবেন। এ ছাড়া প্রতিবছর বেতন বৃদ্ধি এবং দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ: ১১ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬
ঢাকা এক্সপ্রেস/এসআই