ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ওয়ালটনে চাকরি, আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:১৬, ২৫ অক্টোবর ২০২৬

ওয়ালটনে চাকরি, আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত

ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির টেন্ডার সেলস বিভাগের সাব সেকশন ইনচার্জ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদ: সাব সেকশন ইনচার্জ

বিভাগ: টেন্ডার সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর

অন্যান্য যোগ্যতা: কেবল বা ইলেকট্রিক্যাল শিল্পে ব্যবসায়িক পর্যায়ে (B2B) বিক্রয়, দরপত্রে অংশগ্রহণ এবং প্রকল্পভিত্তিক বিক্রয়ে দক্ষতা

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: বসুন্ধরা আর/এ, ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, কর্মদক্ষতাভিত্তিক বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি ও বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই লিংকে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৬।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন