ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’ আসছে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩:২৪, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৫৭, ২৫ অক্টোবর ২০২৬

পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’ আসছে

ছবি: সংগৃহীত

নিজের জন্মদিনে ভক্তদের জন্য নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সিনেমাটির নাম ‘ফারজানা’। এটি পরিচালনা করছেন তারেক রহমান। সিনেমাটির শুটিং প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন।

এ উপলক্ষে সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়ি সাজানো হয়েছিল শিউলি ফুল দিয়ে। সাজসজ্জার পাশাপাশি নিজের পোশাকেও শিউলি ফুলের ছোঁয়া রেখেছিলেন এই অভিনেত্রী। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন তিনি।

জন্মদিনের আয়োজনেই নতুন সিনেমার খবর জানিয়ে পরীমনি বলেন, ‘জন্মদিনে একটা সারপ্রাইজ আছে। আমার মনে হয়, আপনারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন। তাই উত্তর ঠিক করে এসেছি। আমার মনে হলো, এটা সুন্দর সময়। এখানে কাজ নিয়েও কথা বলা যায়।’

সিনেমাটি সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং শেষ হয়েছে, কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাব। আপনারা শিগগিরই বিস্তারিত জানতে পারবেন।’

পরিচালক তারেক রহমানও সিনেমাটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।’

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন