ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

সেরা রাঁধুনী’ সিজন ৯-এর বিচারক জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৮, ১৯ অক্টোবর ২০২৬

সেরা রাঁধুনী’ সিজন ৯-এর বিচারক জয়া আহসান

ফাইল ছবি

রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনে বিচারকের দায়িত্ব পালন করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এক ভিডিও বার্তায় নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও রান্নাবিষয়ক প্রতিযোগিতায় এবারই প্রথম বিচারকের আসনে বসছেন জয়া আহসান।

ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন, তাদের জন্য এই আয়োজন।’

তিনি আরও বলেন, ‘২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’

নতুন এই সিজনে জয়া আহসানের সঙ্গে বিচারকের দায়িত্বে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন।

ইতোমধ্যে প্রতিযোগিতার নবম সিজনে অংশ নিতে নিবন্ধন শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। প্রতিযোগিতায় বিজয়ীর জন্য থাকছে ১৫ লাখ টাকার পুরস্কার। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

উল্লেখ্য, ‘সেরা রাঁধুনী’র আগের আটটি সিজনের মধ্যে চারটিতে বিচারকের দায়িত্ব পালন করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সর্বশেষ সিজনেও প্রতিযোগীদের রান্না যাচাই করে সেরাদের বেছে নিয়েছিলেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন