শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৫২, ১৪ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
ব্যস্ততার ফাঁকে একান্তে সময় কাটালেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ডিনার ডেটে গিয়ে কাটানো কয়েকটি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শ্রীময়ী। তবে ছবিগুলো ঘিরে প্রশংসার পাশাপাশি কটাক্ষও করেছেন নেটিজেনদের কেউ কেউ।
সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শ্রীময়ী। দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই দম্পতি। এর মধ্যেও স্ত্রীকে সময় দেওয়ার পাশাপাশি সন্তানদের দেখাশোনায় সহযোগিতা করেন কাঞ্চন।
সম্প্রতি স্বামীর সঙ্গে ডিনার ডেটে গিয়ে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন শ্রীময়ী। একটি ছবিতে কাঞ্চনকে চুমু দিতে দেখা যায় তাকে। অন্য ছবিতে স্ত্রীর হাত ধরে রয়েছেন অভিনেতা। ডিনারের মুহূর্তও উঠে এসেছে ছবিগুলোতে।
ছবির ক্যাপশনে শ্রীময়ী লেখেন, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য জড়িয়ে গেছে।’ তৃতীয়ার সন্ধ্যায় স্বামীর সঙ্গে এভাবেই সময় কাটান তিনি।
তবে তাদের রোমান্টিক মুহূর্তের ছবিও নেটিজেনদের কটাক্ষ থেকে রেহাই পায়নি। কাঞ্চনের বয়স নিয়ে বিদ্রূপ করে মন্তব্য করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘দাদু আর নাতনি, বেস্ট জোরি অব দি ইয়ার।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কাকেরও শখ হয় মাঝে মাঝে ময়ূর হতে।’
ঢাকা এক্সপ্রেস/এসআই