ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

বিমানে একসঙ্গে শাকিব-মিথিলা, কোথায় যাচ্ছেন তারা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৬, ১০ অক্টোবর ২০২৬

বিমানে একসঙ্গে শাকিব-মিথিলা, কোথায় যাচ্ছেন তারা

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিমানের সিটে পাশাপাশি বসে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ জুটির একটি ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে প্রশ্ন জাগে, হঠাৎ একসঙ্গে কোথায় রওনা হয়েছেন তারা?

তবে মিথিলার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের সে কৌতূহলের অবসান ঘটেছে।

জানা গেছে, নতুন কোনো সিনেমার শুটিংয়ে নয়, বরং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকা ছেড়েছেন এ দুই তারকা। ইতোমধ্যে তারা নিরাপদে নিউইয়র্কে পৌঁছেছেন।

ফেসবুক পোস্টে বিমান ভ্রমণের ছবির পাশাপাশি অনুষ্ঠানের আনুষ্ঠানিক পোস্টারও শেয়ার করেছেন এই মডেল ও অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে মিথিলা লেখেন, আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম ছিল ‘আগুন’। অন্যদিকে, মিথিলা অভিনয় করেছিলেন ‘এলিনা’ চরিত্রে। সিনেমাটির এ দুই চরিত্রের নাম উল্লেখ করেই একসঙ্গে নিউইয়র্ক যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিকের আয়োজনে জমকালো এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন