শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:৪৮, ১০ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৪০৬ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৪, বরিশাল বিভাগে ২১৯, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২০৫ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, খুলনায় ২৮৪, রাজশাহীতে ১৪১, ময়মনসিংহে ৬১, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মারা যান ৪১৩ জন।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
অন্যদিকে, ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন।
ঢাকা এক্সপ্রেস/এসআই