ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩, ০৮ রবিউস সানি ১৪৪৮

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৬

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতে: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষ-ব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নব-নির্মিত আইসিইউ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যে হাসপাতালগুলোতে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী আছে, সেগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছেন।

প্রধানমন্ত্রী কে ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, দুই বছরের মধ্যে প্রত্যেক উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেয়া হবে। দেশের চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন