ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩, ০৮ রবিউস সানি ১৪৪৮

কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:০০, ২১ সেপ্টেম্বর ২০২৬

কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে আজ দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এ জয়ের পর পদক জয়ের আশা দেখছে দলটি।

কাবাডিতে দক্ষিণ কোরিয়া বেশ সমীহ জাগানিয়া দল। ২০১৮ এশিয়ান গেমসে রৌপ্য জিতেছিল তারা। সে দলের বিপক্ষে আজ বাংলাদেশকে লড়তে হয়েছে সেয়ানে সেয়ানে।

প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করে। দক্ষিণ কোরিয়াও পিছিয়ে ছিল না, তারা পায় ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ পয়েন্ট সংগ্রহ করে, বিপরীতে কোরিয়া পায় ১৯ পয়েন্ট। ফলে ৩৯-৩৫ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ জয়ের পর আজই আবার মাঠে নামতে হবে বাংলাদেশকে। এবার তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

পুরুষ কাবাডিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। চার ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল জায়গা করে নেবে শেষ চারে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন