শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে এ তথ্য জানানো হয়েছে।
নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৪ জন, চট্টগ্রামে ২৮৮, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯২ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৮৬ জন, ময়মনসিংহে ১০৮, রাজশাহীতে ১৩০, রংপুরে ৭৩ এবং সিলেটে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৯ হাজার ১৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৩ হাজার ৮৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৫৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
চলতি বছরে ডেঙ্গুতে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই