শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষে জানুয়ারিতে এ নির্বাচন শুরু হতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনার বলেন, পাবলিক পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে ওই সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালির কোনো নজির নেই বলেও জানান তিনি। তবে সরকারের কাছে নির্বাচন উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা চাওয়া হয়েছে।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বাস্তবতার নিরিখেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই