শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। ড. খলিলুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
আলাপচারিতার একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময়।’
জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্পের ভাষণের পর তাদের মধ্যে সংক্ষিপ্ত এ কুশল বিনিময় হয়।
এ সময় ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ধন্যবাদ জানান।
ঢাকা এক্সপ্রেস/এসআই