ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চ ভাড়া বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চ ভাড়া বাড়ল

ছবি: ঢাকা এক্সপ্রেস

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নৌপথে যাত্রীভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর মঙ্গলবার বাসভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়।

এবার একই কারণে নৌপথের যাত্রীভাড়াও বাড়ানো হলো।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন