ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

হামে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হামে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন