শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ভারত থেকে ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্য অধিদফতর। এর ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর এসব অনাপত্তি সনদ বাতিল করা হয়।
এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
তিনি বলেন, মৎস্য অধিদফতরের চিঠিতে অনেকগুলো অনাপত্তি সনদ বাতিলের কথা জানানো হয়েছে। এর ফলে ইলিশ আমদানি বন্ধ রয়েছে। এতে আমদানিকারকেরা বিপাকে পড়েছেন।
ইলিশ আমদানিকারক সৈয়্যদ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ আমদানি বন্ধ হওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
তিনি জানান, আমদানির জন্য ভারতে কেনা ইলিশ রাখা হয়েছিল। এখন কম দামে সেগুলো ফেরত দিতে হবে। এর সঙ্গে আমদানি খরচের লোকসানও রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই