ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

আমতলীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আমতলীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে উপজেলার ৬ নম্বর আমতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষডাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মহিষডাঙ্গা গ্রামের মোসা. মিনারা বেগমের বসতঘরের পশ্চিম পাশে পুকুরপাড়ে অভিযান চালায়।

এ সময় ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে মো. আঃ রহিম হাং (৪১) এবং মহিষডাঙ্গা গ্রামের আঃ মজিদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৪০)।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

আসামিদের আদালতে সোপর্দসহ অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন