ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

বাগেরহাটে শেখ আহাদ হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশ: ১০:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে শেখ আহাদ হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাগেরহাটের রামপালে চাঞ্চল্যকর শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খুলনার ফুলতলা থানাধীন লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রামপালের কিসমত চণ্ডিতলা এলাকার জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)।

এসআরবি জানায়, মৎস্য ঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে গত ২০ সেপ্টেম্বর শেখ আহাদকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন