ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

যশোরে মেহগনি গাছের ডাল দিয়ে শ্বশুরকে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১১:০৭, ১৮ নভেম্বর ২০২৬

যশোরে মেহগনি গাছের ডাল দিয়ে শ্বশুরকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের মারধরে গুরুতর আহত মোতালেব হোসেন (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মোতালেব হোসেন চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা আনোয়ার হোসেন (৩৫) একই উপজেলার বাদেখানপুর গ্রামের আনসার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েকে আনতে জামাতার বাড়ি বাদেখানপুর গ্রামে যান মোতালেব। সেখানে আনোয়ারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার মেহগনি গাছের ডাল দিয়ে মোতালেবের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন