ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

মিরপুরে নারী পোশাক শ্রমিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১২, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৯, ১৮ নভেম্বর ২০২৬

মিরপুরে নারী পোশাক শ্রমিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামে এক নারী পোশাকশ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। দুপুরের খাবারের বিরতিতে বাসায় যাওয়ার পথে ৪ থেকে ৫ জনের একটি দল চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে রওনা হন ওই নারী শ্রমিক। পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় চায়নিজ কুড়াল ও দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে রূপনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কী কারণে ওই নারী শ্রমিকের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন