ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৮, ১৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬২টি মামলা করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৯, লালবাগ বিভাগে ৫৮, ওয়ারী বিভাগে ৭৪, মতিঝিল বিভাগে ৩৯, তেজগাঁও বিভাগে ৭১, মিরপুর বিভাগে ১২৭, গুলশান বিভাগে ২৩, উত্তরা বিভাগে ৫১ এবং এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

তিনি জানান, অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল ফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন