ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

মানবতাবিরোধী অপরাধ

আমু-ফারুকসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৩, ২ নভেম্বর ২০২৬

আমু-ফারুকসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল

ফাইল ছবি

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, ডা. দীপু মনিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (০২ নভেম্বর) প্রসিকিউশন ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে। মামলায় মির্জা আজম এবং সাবেক জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকেও আসামি করা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৪ দলের সভায় উপস্থিত থেকে গণহত্যার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং কারফিউ দিয়ে গণহত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন তারা।

আন্দোলনকারীদের দমনে মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তেও তাদের ভূমিকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মির্জা আজম ছাড়া ছয় আসামি কারাগারে আছেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন