ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৮, ১ নভেম্বর ২০২৬

সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় গভীর রাতে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব।

তিনি বলেন, রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন