শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:০৫, ১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ও মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির কয়েকটি অঞ্চলে রেড ও অরেঞ্জ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
রোববার (০১ নভেম্বর) এনসিএমের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। মূলত রেড অ্যালার্ট গুরুতর আবহাওয়াজনিত বিপদের সতর্কতা। অন্যদিকে, অরেঞ্জ অ্যালার্ট সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার আগাম সতর্কতা নির্দেশ করে।
পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশের কয়েকটি এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি রেড সতর্কতা জারি করা হয়েছে। একই অঞ্চলের অন্যান্য এলাকায় কুয়াশার জন্য অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে।
এ ছাড়া নর্দার্ন বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল ও নর্দার্ন বর্ডারের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টি হতে পারে।
এসব অঞ্চলের পাশাপাশি রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় ধুলা ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বাতাস বয়ে যেতে পারে। ভারি বৃষ্টির কারণে কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস