ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

পার্লামেন্ট নেসেট নির্বাচন

ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৪, ২৮ অক্টোবর ২০২৬

ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ভোট গণনা শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোট গণনা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলের প্রাপ্ত ভোটের হার।

বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি মোট বৈধ ভোটের ২১ দশমিক ৭ শতাংশ পেয়ে তালিকায় শীর্ষে রয়েছে। তবে আগের গণনার হিসাবে দলটির প্রাপ্ত ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ। নতুন হিসাবে তা কিছুটা কমেছে।

অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগের গণনার হিসাবে দলটির প্রাপ্ত ভোটের হার ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ। অর্থাৎ, নতুন হিসাবে দলটির ভোটের হার কিছুটা বেড়েছে।

ফিলিস্তিন-ইসরাইলি জয়েন্ট লিস্ট ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ ভোট।

নির্বাচন কমিটি জানিয়েছে, প্রকাশিত তথ্যগুলো সম্পূর্ণ প্রাথমিক। ভোট গণনা এখনো চলছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন