শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫, ২৮ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুরে দুখু মিয়া ওরফে মারুফ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক অস্ত্রধারী গুলি করতে করতে ধলপুরের সিটি গলি দিয়ে বেরিয়ে যায়। এ সময় তাদের এলোপাতাড়ি গুলিতে মারুফ নামে এক যুবক মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মারুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস