শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৯:০১, ২৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বরগুনা জেলা যুবদল আয়োজিত এই আনন্দ র্যালিতে আমতলী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শফিউল বাশারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি জেলা টাউন হল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা যুবদলের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় যুবদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌর যুবদলের ১নং ওয়ার্ড সভাপতি মো. হাসান ফকির, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কবির সিকদার, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কাওসার শিকদারসহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
ঢাকা এক্সপ্রেস/এসআই