শিরোনাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৬, ২৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
সোমবার (২৬ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরীপাড়ায় খলিলুর রহমানের বসতঘরের পাশে সাপটি দেখতে পাওয়া যায়। জানা গেছে, সকাল থেকেই সাপটি সেখানে অবস্থান করছিল।
পরে খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সাপটি শনাক্ত করে জানান, এটি অত্যন্ত বিষধর প্রজাতির শঙ্খিনী সাপ।
পরে ফাউন্ডেশনের সদস্যরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।
ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, কোনো বন্যপ্রাণী আটকা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানাতে হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস